আন্তর্জাতিক নারী দিবসে দিনে পারিবারিক বিবাদের জেরে বোনকে খুনের চেষ্টার অভিযোগ উঠলো জেঠতুতো দাদার বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুখুরিয়া থানার কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পলাশবোনা গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ছাত্রীর নাম, জরিনা খাতুন(১৭)। বাড়ি পলাশবোনা গ্রামে। আহত ওই কিশোরী কুমারগঞ্জ হাই স্কুলের একাদশ শ্রেনীর ছাত্রী। জানা যায়, জরিনা খাতুন তাদের বাড়ির উঠোনে একটি গরুকে খাবার দেওয়ার জন্য খুঁটিতে বাঁধছিলেন। এই নিয়ে তার জেঠতুতো দাদা কুশুমুদ্দিনের সাথে বচসা বাধে। অভিযোগ বচসার সময় একটি কাঠের টুল দিয়ে ছাত্রীর মাথায় আঘাত করে কুশুমুদ্দিন। তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে আসতেই অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত ছাত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে ছাত্রীটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে ওই ছাত্রী চিকিৎসাধীন সেখানে। তার মাথায় গুরুতর চোট রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক বলে খবর।
বিস্তারিত জানতে ক্লিক করুন নীচের লিংকে
https://www.youtube.com/embed/ULmz1C927js